মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

দাউদকান্দির খামারপাড়ায় বেইলি সেতু ধসে মতলবের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অল্পের জন্য বাঁচলেন ১৭ জন

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় বেইলি সেতু ধসে পড়ে চাঁদপুরের মতলবের সঙ্গে দাউদকান্দির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

শনিবার রাতে ভারী যানবাহন চলাচলের সময় হঠাৎ সেতুটি খালে ধসে পড়ে। এ সময় সেতুর উপর থাকা একটি যাত্রীবাহী নৌকাও পানিতে তলিয়ে যায়। তবে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ করায় নৌকায় থাকা ১৭ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুর একাংশ খালে উল্টে পড়ে আছে। পানিতে ডুবে আছে একটি নৌকা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সেতু ধসের কারণে এখন খামারপাড়া, গৌরীপুর ও মতলবগামী মানুষকে বিকল্প পথে ১৫-২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। নৌকা ছাড়া বিকল্প কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনেও মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা ও সেতু পুনঃনির্মাণের কাজ শুরু হবে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
ছবি-ই-মেইলে দেওয়া আছে

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *