মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাবা বলে কোনোদিন ডাকতে পারবে না আমার মেয়ে

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ২৯ বার

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:- “আমার বয়স মাত্র ২০ বছর। কোলে ১০ মাসের একটি কন্যা সন্তান। আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না। আমি স্বামী হারিয়েছি, আর আমার সন্তান হারিয়েছে তার বাবাকে। আমি শুধু আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।”

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের নিহত সঞ্জীব সরকারের স্ত্রী। সোমবার (৩ আগস্ট) দুপুরপ সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনো সবাই গ্রেপ্তার হয়নি। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিহতের স্ত্রী বলেন, “আমার ছোট্ট সন্তান বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি একজন স্বামীহারা নারী। আমি চাই, যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।” তিনি আরও অভিযোগ করেন, মামলার সুষ্ঠু তদন্তে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ কারণে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষদিকে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি শুধু বিচার চাই। যেন আর কোনো স্ত্রীকে এভাবে স্বামী হারাতে না হয়, আর কোনো সন্তানকে বাবাহারা হয়ে বড় হতে না হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *