মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের নেতার নামে ইস্যুকৃত লাইসেন্সে সরকারি দলের নেতার ব্যবসা

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ পঠিত: ৩৬ বার
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ এক নেতার বিএডিসির সার ও বীজের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে।
জানা যায়, সাহিতপুর বাজারের একটি বিএডিসি সার ও বীজ ডিলার লাইসেন্স (যার নং-৭২৪৭৯৪-০২) রফিকুল ইসলামের নামে রয়েছে। স্থানীয়রা দাবি করেন ওই লাইসেন্সের প্রকৃত মালিক রফিকুল ইসলাম সান্দিকোণা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সদ্য অভিযোগ উঠেছে যুবলীগ নেতার ওই লাইসেন্সটি দিয়ে সার ও বীজের ব্যবসা করে আসছেন চড় খিদিরপুর গ্রামের মো. আবৃল হাশেমের ছেলে আব্দুল খালেক।
স্থানীয় নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতার নামে থাকা লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা অনুচিত। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, লাইসেন্সের প্রকৃত মালিক যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক গত দুই বছর ধরে পলাতক। তার লাইসেন্স দিয়ে বিএনপির নেতার ব্যবসা পরিচালনা করাটা মোটেও কাম্য নয়। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রমানিত হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অভিযুক্ত আব্দুল খালেক গত জুলাই মাস থেকে যুবলীগ নেতা রফিকুল ইসলামের লাইসেন্স ব্যবহার করে বিএডিসির সার ও বীজ বিক্রি করলেও উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান (মহসিন) এর নির্দেশে ও সংশ্লিষ্টদের মাধ্যমেই লাইসেন্সটি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান তিনি গণমাধ্যমকর্মীদের।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *