মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

জুলাই গণ-অভ্যুত্থান উদযাপনে ক্ষেতলাল এস.এ. কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ১৪ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের আজির উদ্দিন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আমিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস. এম. আহসান হাবিব।

 

অনুষ্ঠানে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  মো. মোত্তাসিম বিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জহুরুল ইসলাম তালুকদার, ইসলামিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু হেলাল, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কে. এম. ফেরদৌস, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহমুদ আল রাজী এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিবুল হাসান (স্বপন)।

 

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও জাতীয় স্বার্থে কাজ করার প্রেরণা জোগায়। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *