কলারোয়ায় র্যাবের অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ আটক ১
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় র্যাব-৬-এর অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ সালাউদ্দিন নামে এক ব্যক্তি আটক হয়েছে ।
আটক ব্যক্তি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত মন্তাজের ছেলে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে কলারোয়া পৌর এলাকার বেত্রবতী নদীর ওপারে কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাংকি ও সাইড কাভারের ভেতর থেকে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহীন জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
