কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান পালিত
রুকন উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী।
বুধবার(৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে দিবসটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান প্রমূখ।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, শিক্ষক, সাংবাদিক, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারূ ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
