মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

তালায় সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার

মুকুল হোসেন,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত)ভাইস প্রিন্সিপাল মাওলানা হালিম (হুজুর), সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনাকে তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলার মাধ্যমে একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *