মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ২৪ বার
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা ও  পুরষ্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
 অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
আলোচনা পর্বে জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে
বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মুকাম্মেল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
 জুলাইয়ে নিহত শহীদ রিপনের মা রাহেনা পারভীন, আহত রাজুর বাবা সাংবাদিক রাজ্জাক মাহমুদ, জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানি ও নাজমুস সাকিব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আদায়ে জুলাই গণঅভ্যুত্থান একটি চিরস্মরণীয় মাইলফলক। আন্দোলন-সংগ্রামে শহীদ ও আহতদের অবদানকে স্মৃতিতে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *