মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরের শার্শা বিএনপির শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,আব্দুল্লাহ কবর জিয়ারত

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ২৪ বার

‎আজ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার সকাল সাড়ে ১০টায় প্রথমে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত,শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫ শার্শা ১ আসনের  সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান উপস্থিত থাকার কথা থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ নিয়াজ মাখদুমের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, যশোর-১ আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,  উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন, সাবেক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান।‎এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর মা মারিয়া খাতুন

‎সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *