মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২৫ বার
স্টাফ রিপোর্টার
বৃহস্প্রতিবার (৬ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ২৯টি শাড়ী, ০১টি কম্বল, ০৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৫,০৭,৫২৮/-(পাঁচ লক্ষ সাত হাজার পাঁচশত আটাশ)* টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *