মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

স্কুলে যাওয়ার শিশুকে ধর্ষণ আটক কবিরাজ

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২৪ বার

যশোর অফিস 

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদিয়া খান পাড়া গ্রামে নৃশংস এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রোববার (২ আগস্ট) সকাল প্রায় দশটার দিকে স্কুলে যাওয়ার সময় (পঞ্চম শ্রেণির) ছাত্রী পথে পড়ে ঘাতকের শিকার হয়।

শিশুটির বাবা জানান, সেদিন সকালে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত কবিরাজ আব্দুল জলিলের নাতনিকে ডাকতে তার বাড়িতে যায় শিশুটি। সেই সুযোগে আব্দুল জলিল ওই নিরীহ শিশুটিকে জোরপূর্বক ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। ঘটনা গোপন করতে ধর্ষক শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয়।

হুমকিতে ভীত হয়ে শিশুটি প্রথমে বাড়ি ফিরেও কাউকে কিছু জানায়নি। তবে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় মা জিজ্ঞাসা করলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং পুরো বীভৎস কাহিনী খুলে বলে।

ঘটনার সত্যতা জানতে পেরে শিশুটির মা স্থানীয় গ্রামবাসীদের জানালে গ্রামের মানুষ তাৎক্ষণিক সক্রিয় হয়ে ওঠে। তারা অভিযুক্ত আব্দুল জলিলকে আটক করে যশোর সদর কোতোয়ালি থানায় সোপর্দ করে। বর্তমানে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত শিশুটিকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *