মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর প্রতিনিধি
প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ এবং গীতা পাঠ করেন প্রদীপ কুমার ঘোষ।
বিশেষ সাধারণ সভায় সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান সংগঠনের কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সদস্যরা প্রতিবেদন নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম উদ-দৌলা সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, সাবেক সহ সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সিনিয়র সদস্য মবিনুল ইসলাম মবিন,বেনজিন খান, সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, মনোতোস বসু, সাবেক দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাবেক কোষাধক্ষ্য হাবিবুর রহমান রিপন, সিকদার খালিদ, সাইফুল ইসলাম সজল,মারুফ কবির, অসীম বোস,মো. আব্দুল্লাহ হুসাইন, এম আইউব,এস এম সোহেল,তৌহিদ মনি,আশরাফুল আজাদ ফিরোজ গাজী জুয়েল মৃধা, সরোয়ার হোসেন আকরামুজ্জামান, মনিরুজ্জামান মনির, ইন্দ্রজিৎ রায়,বি এম আসাদ ও আকরামুজ্জামান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *