মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

খেলাধুলাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ৩১ বার
রুকন উদ্দিন, নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া এলাকায় খেলাধুলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৬ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে সাহাব উদ্দিন মেম্বারের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সেলিম মিয়ার নাতির সঙ্গে খেলাধুলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিম মিয়া এসে মো. শাকিল মিয়াকে ঝাপটে ধরে মারধর করেন। এতে শাকিল গুরুতর আহত হন।
পরিবারের দাবি, তার মাথা, গলা ও কোমরে আঘাত লেগেছে। এছাড়া তলপেটেও আঘাতের আশঙ্কা রয়েছে এবং আহত অবস্থায় তার বমির সঙ্গে রক্ত বের হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. শাকিল মিয়া অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুর ইসলামের ছেলে এবং তাড়াইল সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্কুল বন্ধ থাকায় তিনি সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পরিবার জানায়।
পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে সেলিম মিয়া এই হামলা চালিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সেলিম মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *