মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কলারোয়ায় কৃষকের স্বপ্ন কেড়ে নিলো দুর্বৃত্তরা

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 
কলারোয়ায় এক কৃষকের দশ কাঠা জমির টমেটো ও ছয় কাঠা জমির কাকরোল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা কৃষকের স্বপ্নের সবজি গাছ কেটে দিয়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার ঝাঁপাঘাট গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে মহিদুল ইসলাম ঝাঁপাঘাট মাঠে দীর্ঘ ১০ বছর ধরে টমেটো, কাকরোল, কুল, কচুরমুখি চাষ করে আসছে। গত দুই মাস আগে রাতে আধারে কে বা কারা তার চার কাঠা জমির কাকরোল গাছ কেটে দেয়। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা ও কলারোয়া থানায় অভিযোগ দায়ের করলেও কোন ফল পায়নি। গত বুধবার গভীর রাতে আবারো ১০ কাঠা জমির টমেটো ও ৬ কাঠা জমির কাকরোল কে বা কারা কেটে দিয়েছে। অভিযোগে আরও জানা যায়, গত দুই মাস আগে ৪ কাঠা জমির কাকরোল গাছ কেটে দেওয়ার বিষয় নিয়ে যদি সঠিক তদন্ত হতো তাহলে হয়তো এবার আর এইভাবে ক্ষতি করতে পারত না।
এ ঘটনায়ও উপজেলা কৃষি কর্মকর্তা ও কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *