মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি হিলালী, অসুস্থ ইমাম-মোয়াজ্জিনগণ পেলেন আর্থিক সহায়তা

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার


রুকন উদ্দিন:নেত্রকোণা প্রতিনিধি

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মোয়াজ্জিনকে আর্থিক অনুদান প্রদান করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে দিকে তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

এ সময় বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ ও ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্বাচনের আগে ড. হিলালী ঘোষণা দিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানির অর্থ ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে ব্যয় করবেন। সে লক্ষ্যে তিনি ‘ইমাম-মোয়াজ্জিন ও এতিম কল্যাণ ট্রাস্ট’ গঠন করেন এবং নিজের সরকারি সম্মানির অর্থ ট্রাস্টে প্রদান করেন।
ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় জটিল রোগে আক্রান্ত চারজন ইমাম-মোয়াজিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এরআগে ৩ শতাধিক কোরআনের হাফেজকে অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানপ্রাপ্ত মাওলানা আমিনুল ইসলাম ফারুকী এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্থ তাঁর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাস্ট পরিচালনা পরিষদের সদস্য মাওলানা হারুন অর রশিদ ফারুকী ও আব্দুর রশিদ নূরানী জানান, কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ইমাম-মোয়াজিন ও এতিম শিশুদের পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।

আজ কেন্দুয়া উপজেলায় দেওয়া হয়েছে। আটপাড়া উপজেলায় যাচাই-বাছাই করা হচ্ছে খুব শিঘ্রই আটপাড়ায় প্রদান করা হবে।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি ইমাম-মোয়াজ্জিন ও এতিম শিশুদের কল্যাণে কাজ করে যেতে সবার দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *