মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন, বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার
যশোর অফিস 
নজরুলবর্ষ, ৩৬ জুলাই উদযাপন ও বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৬১তম সাহিত্যসভা উপলক্ষে যশোরে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় বিএসপির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। ৩৬ জুলাই নিয়ে বিশেষ আলোচনা করেন অধ্যক্ষ ও কবি ড. শাহনাজ পারভীন, কবি ও গীতিকার এডিএম রতন এবং কবি মনিরুজ্জামান।
কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়ার সংগ্রহশালা ও তাঁর শৈশব জীবন নিয়ে আলোচনা করেন কবি এমএ কাসেম অমিয়। কবি কাসেদুজ্জামান সেলিমের স্ত্রী ফিরোজা জামান মিনির জীবনী নিয়ে আলোচনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলাম।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি অরুণ বর্মন, রাশিদা আখতার লিলি ও কবি সুরাইয়া শরীফ।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কুতুব উদ্দীন বিশ্বাস, আতিয়ার রহমানসহ আরো অনেকে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *