মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোলে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ৫দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কর্মশালা

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ -এর উদ্যোগে পাঁচ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার (৯ আগস্ট) থেকে বৃহস্প্রতিবার (১৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ৭ আগস্টের মধ্যে ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকদের মতে, হিফজ ও নাযেরা বিভাগের ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এবং পবিত্র কুরআন সহিহভাবে তেলাওয়াত শিখতে আগ্রহী সকল মুসলিম ভাই এ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হুফফাজ শায়েখ আব্দুল হক। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা কারী সায়ীদুর রহমান এবং কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ মাওলানা কারী মুস্তাকিম বিল্লাহ।

এ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ কারী খলিলুর রহমান, মুফতি সাইদুল বাসার, মুফতি আবু হানিফ, মাওলানা কামরুজ্জামানসহ বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিত্বরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র কুরআন সহিহভাবে তেলাওয়াত ও হিফজ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, শার্শা ও বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি এবং আন-নূর একাডেমি, বেনাপোলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মাদ হাবীবুর রহমান হাবীব।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *