মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খান

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৪ বার

গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যখন জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, তখন থেকেই বিপথগামী হয়েছেন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *