মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ভারত ‘হাসিনা কার্ড’ খেলে, আবার বন্ধুত্বও চায়: সালাহউদ্দিন

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

ঢাকা:-ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্লাটফর্ম দিচ্ছে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে—এই দুই বিপরীতমুখী অবস্থান একসঙ্গে চলতে পারে না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, “ভারতকে পরিষ্কার বুঝতে হবে যে, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর একইসঙ্গে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন তা সম্ভব নয়। সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে বারবার মিটিং ও কথা বলার সুযোগ দিচ্ছে, যা একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের কাছ থেকে কাম্য নয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *