মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মণিরামপুরে ইয়াবাসহ নারী আটক

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার
যশোর অফিস 
যশোরের ডিবি পুলিশের অভিযানে মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রাম থেকে পপি (২৬) নামে এক নারীকে আটক করেছে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের করা হয়েছে। পপি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে।
ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান, ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকাঠি গ্রামের পপি নামে এক নারীর বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় ঘর তল্লাশি করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *