মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫৫৩

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস 
যশোর শিক্ষা বোর্ডের অধীনে শনিবার (৮ আগস্ট) এইচএসসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে মোট ১ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুই বিষয়ে ৪ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬৮০ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৩০ জন।
এ ছাড়া বিকেলে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র ও ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বিষয়ে ৪৫ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ হাজার ১৯৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪২৩ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হোসেন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *