মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার

যশোর অফিস 

যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষরে’ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। সীমান্তে পুশইন, অবৈধ অস্ত্র ও জাল নোট প্রবেশ রোধে নজরদারি বৃদ্ধির পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখা এবং মার্কেটগুলোতে সিসি ক্যামেরা সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *