মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও, মায়ের অপেক্ষায় পাঁচ বছরের শিশু

রবিবার, ৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

যশোর অফিস

যশোর সদর উপজেলার ফরিদপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগে নগদ এক লাখ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পরিচিত এক যুবকের সঙ্গে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্ত্রীকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বামী ফয়সাল হোসেন। এদিকে মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তাদের পাঁচ বছরের শিশু কন্যা।

ফয়সাল হোসেনের অভিযোগ, গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী মিনা খাতুন পরিচিত যুবক ইমন আলফাজের সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে চলে যান। পরে বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেন তিনি।

অভিযোগে ফয়সাল দাবি করেন, স্ত্রীকে খুঁজতে গিয়ে জানতে পারেন তিনি ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়েছেন। একই সময় ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও কিছু মূল্যবান মালামালও পাওয়া যাচ্ছে না। স্ত্রী ও ওই যুবকের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানান তিনি।

স্ত্রীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফয়সাল। একই সঙ্গে নিয়ে যাওয়া টাকা ও মালামাল অন্যত্র সরিয়ে ফেলা বা বিক্রি করে দেওয়ার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এদিকে পরিবারের স্বজনরা জানান, মিনা খাতুনের পাঁচ বছরের শিশু কন্যা মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। শিশুটি মাকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছে।

ঘটনার পর স্ত্রীকে খুঁজে বের করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফয়সাল হোসেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *