মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

টাঙ্গাইল জব ফেয়ারে ভীর চাকরি প্রত্যাশীদের

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো জব ফেয়ার আয়োজন করা হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ জব ফেয়ারের আয়োজন করা হয়। এখানে ৫১টি স্টলে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছেন এবং তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি জমা নিচ্ছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হক জানান, চাকুরী করতে আগ্রহী এমন অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় এসে তাদের আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয় চিন্তা করেই আজকের এই জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতেও এই জব ফেয়ার এর আয়োজন করা হবে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *