মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ইপিজেড থানা এলাকা আমবাগানে জুয়ার আস্তানায় অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৯ বার

জহিরুল ইসলাম বাবলু:- চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় এলাকায় আমবাগানের ভেতরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম, ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার পুলিশ আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠ সংলগ্ন আমবাগান এলাকায় বিশেষ কায়দায় নির্মিত অস্থায়ী টংঘরে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তাররা হলেন—মো. সাদ্দাম (৩৫), বাসুদেব (৩৫), আব্দুল মজিদ (৪০), মো. আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও মো. সাঈদ হোসেন শাকিল (২৬)।

পুলিশ জানায়, অভিযানের সময় জুয়ার আসর থেকে আরও ৮ থেকে ১০ জন সহযোগী পালিয়ে যায়। স্থানীয়ভাবে চিহ্নিত জুয়াড়ি ওসমান গণি আমবাগানের গভীরে ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ী জুয়ার ঘরটি নির্মাণ করে জুয়ার আসর পরিচালনা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে প্রায় তিন থেকে চার মাস আগে একই ব্যক্তির পরিচালিত আকমল আলী পকেট গেট খালপাড় এলাকার একটি জুয়ার আস্তানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। পরে তিনি পুনরায় আমবাগানের ভেতরে নতুন করে জুয়ার আস্তানা গড়ে তোলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানে জুয়ার বোর্ড, বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনসহ পলাতক ওসমান গণি এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা নং-১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬, জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিধি মোতাবেক বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *