মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১০ বার

মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায় ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়।

‘পেওনিয়ার টু এবিএস উপায় ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। একইভাবে ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পেয়েছেন একটি স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন।

পুরস্কার বিতরণ উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়। এর মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে উপায়ের হেড অফ প্রোডাক্ট ও টেকনোলজি মামুন রেজা  খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খানের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায় হেড অফিসের সাজিদ চৌধুরী, এএসএম রাফাত রহিম চৌধুরী, কাজি মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্ত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপায় নিয়মিত বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *