কেন্দুয়া প্রেসক্লাবে ইউএনও’র মতবিনিময়
সমসাময়িক বিষয় নিয়ে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে এক সৌহার্দপূর্ণ মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।
ইউএনও বলেন, সাংবাদিকগণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়। মানুষের বিবেককে জাগিয়ে তুলে সুন্দর সমাজ গঠনে তাঁদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের কাজের ভুল ত্রুটি ধরিয়ে দেয়াই প্রকৃত সাংবাদিকের চিত্র। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময় করেন, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূইয়া।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সদস্য মুজিবুর রহমান সহ প্রমূখ।
