মতলব উত্তরে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর গ্রামের বাড়ির পাশের ডোবায় পড়ে শাহপরান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার উত্তর ঠাকুরচর মিঝি বাড়ির আব্দুল আজিজ মিঝির ছোট ছেলে শাহপরান (৪)।
স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। আত্মীয় স্বজন অনেক খোজাঁখুজি করেও শিশুটিকে পায়নি। এমনকি তারা ডোবার পানিতে বা”চাকে খোঁজ করে। এর ঘন্টাখানেক পর বা”চার স্বজনরা ডোবার পানিতে বা”চাটির হাত ভেসে থাকতে দেখে। পরে স্থনীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহপরানকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান এমন ঘটনা হৃদয়বিদারক। বাবা-মাসহ পরিবারের সদস্যদের আরো সচেতন হওয়া জরুরি।
এ বিষয়ে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনাটি আমরা জেনে ঘটনাস্থলে যাই। কারো কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
