মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোলে ‘বড়আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর কমিটি গঠন

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৫ বার
রাহাত হোসেন, স্টাফ রিপোর্টার

বেনাপোলের বড়আঁচড়া এলাকায় ‘বড়আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকার ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ বিপ্লব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শারিফুল ইসলাম (চয়ন)-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ আজাহারুল হক (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শহিদুল ইসলাম (মল্লিক)-এর নাম উল্লেখ করা হয়েছে।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই তাদের অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি দায়িত্ব নিয়ে ক্লাবের কার্যক্রম আরও বেগবান করবে—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *