মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা এতো স্বাধীনতা ভোগ করেননি, এখন যেভাবে করছেন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা এতো স্বাধীনতা ভোগ করেননি, এখন যে স্বাধীনতা ভোগ করছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ-সব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সঠিক তথ্য-উপাত্ত নিয়ে সঠিক সংবাদ স্বাধীনভাবে লিখবে এতে কারো কোন বাঁধা নেই। দেশ ও জনগণের স্বার্থে সরকারের ভুলটাও ফুটিয়ে তুলবেন তারা এটাই বাস্তব, তবে রাষ্ট্রের বিরুদ্ধে এমন কিছু লেখা উচিত নয় যে লেখার কারণে দেশের ক্ষতি বেশি হয় তাহলে সেটা হয়ে যায় রাষ্ট্রদ্রোহিতার শামিল।সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ লিখে প্রকাশ করানোই প্রকৃত সাংবাদিকদের দায়িত্ব। পিআইবি’র মাধ্যমে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি সুনীল পোদ্দার, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রচার ও প্রকাশনা রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিল বাহার খান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সদস্য মজিবুর রহমানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *