মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৩ বার

বিনোদন ডেস্ক:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে একসময় তাদের সম্পর্ক নিয়ে বাস্তব জীবনেও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি ‘শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ’এমন খবরও প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রিকায়।

তৎকালীন সেই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে শাবনূরের সঙ্গে তার বিয়ের খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন বাবা এ কিউ চৌধুরী।

মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান জানাতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরের সঙ্গে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ ওঠে।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তাকে ও শাবনূরকে নিয়ে বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি। শাবনূরকে ছোট বোনের মতো জানেন এবং স্নেহ করেন বলেও জানান এই অভিনেতা। পাশাপাশি নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত।

ছেলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শাবনূরকে ঘিরে ছড়ানো গুঞ্জন নিয়ে কথা বলেন সালমান শাহর বাবা এ কিউ চৌধুরীও।

তিনি বলেন, আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।

অর্থাৎ, শাবনূরকে বিয়ে করার যে খবর তখন ছড়িয়েছিল, সেটিকে পুরোপুরি গুজব ও ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন সালমান শাহর বাবা।

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *