মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু 

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১১ বার
রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু ইভান (৩) গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রমানিকের স্ত্রী।
জানা গেছে, ইভান বাড়ির পাশেই রেললাইনের উর ছাতা হাতে বসে ছিল। হৎাত ট্রেনের শব্দ শুনে মা মনিরা খাতুন ছুটে এসে সন্তানকে বাঁচাতে যান। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ইভানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ইভানকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করে চিকিৎসক। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
এ ঘটনায় রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *