মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মতলব ষাটনলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাফি।

আলোচনা সভায় বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম ভুইয়া, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার মামুন হোসেন, কৃষকদলের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন ঢালী, সাবেক ছাত্রদল নেতা আনিছুজ্জামান খান, মহিলা নেত্রী হালিমা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শিহাব হোসেন সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবদল,  সেচ্ছাসেবকদল,মৎস্যজীবী দল, উপজেলা মহিলা দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচিও ঘোষণা করেছিলেন তিনি। আমি প্রথম রাষ্ট্রপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়াা আজ প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসাথে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিগত ১৭ বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এবং সবশেষ ৫ই আগষ্ট যারা জীবন দিয়েছেন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়াও  বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা মৃত্যুবরণ করেছেন, গুম-খুন হয়েছেন, জেল খেটেছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ব¡ বরণ করেছেন তাঁদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ও বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম ভুইয় বলেছেন বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের প্রতিতষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তার নেতৃত্বে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

তার বক্তব্যের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজ দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয় । একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষাটনল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় ষাটনল ইউনিনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির আয়োজিত এ আলোচনা সভায় দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *