মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১১ বার

জয়পুরহাটের ক্ষেতলালে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতি প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নির্বাচিত ডায়াবেটিস রোগীদের নিয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠান, স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।

সকাল ৯টায় আয়োজিত আলোচনা সভায় ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন।

ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হোসেন শাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসান, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম সিদ্দিক এবং ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *