সারিয়াকান্দিতে শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:-বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি (এডহক) এর অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে এ অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) লায়লা আরজুমান মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম আব্দুল করিম, সাবেক সভাপতি ও দাতা সদস্য ফারজানা বেগম, অভিভাবক সদস্য মেহেদী হাসান সুফল। এসময় নজরুল ইসলাম পুটু সহ নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
