মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার

টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামের বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওহাব সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। সে দির্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্বস্ত্রীক পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো। পারিবারিক সূত্রে জানা যায় ওহাব মানসিক রোগী ছিলেন। রবিবার বিকেল থেকেই তিনি নিখোজ ছিলেন।

খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকেলে নিখোজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোজা হচ্ছিল। তিনি মৃগি রোগী ছিলেন।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, বারপাখিয়া একটি পুকুরে ভাসমান লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *