মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ফুলবাড়ীতে বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযানে যৌন উত্তেজক সিরাপ সহ উদ্ধার মাদকদ্রব্য

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার

জাহাঙ্গীর হোসেন,ফুলবাড়ী ( দিনাজপুর ) প্রতিনিধি:- মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৪০ বোতল বিদেশী মদ, ১১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১লক্ষ ৬৮ হাজার ৬ শত ৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ – উজ – জামান জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *