মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে পেঁপে বাগানের ১৮০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৮ বার
যশোরের ঝিকরগাছায় এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ১৮০টি ফলসহ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার মধ্যে উপজেলার বেনেয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিজাম পাটোয়ারী (৫০), ফতেহপুর গ্রামের বাসিন্দা। সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, এক বিঘা জমিতে লাগানো প্রায় ১৮০টি পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে।
নিজাম পাটোয়ারী জানান, তিনি কোনো ব্যক্তিকে সন্দেহ করছেন না। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে বলে ধারণা করছেন তিনি।
ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *