সারিয়াকান্দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারিয়াকান্দিতে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ দিবস।
গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজন দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান,সহকারী কর্মকর্তা মো. মশিউল ইসলাম, মো. বুলবুল আহমেদ, মো. সাখাওয়াত হোসেন, মো. আব্দুর রউফ, প্রকল্প বাস্তনায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল,সারিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সাহা, খোর্দ্দ বলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকিবুর রহমান মিল্টন, দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফজলে নুর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
