বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩১তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ এবং ফিজিওথেরাপি সেবা সপ্তাহ (৭-১৩ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও এম আর খান মেডিকেল সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (ডেপুটি রেজিস্ট্রার) এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় আধুনিক ফিজিওথেরাপির বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞর। পিটিআর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে
আলোচনা সভায় ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্ট্রোক ও অন্যান্য স্নায়বিক জটিলতায় রোগীর কর্মক্ষমতা ফিরিয়ে এনে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডা. মুহাইমিন জিসান বলেন,হৃদরোগ ও ফুসফুসজনিত সমস্যায় বিশেষায়িত কার্ডিয়াক ও চেস্ট ফিজিওথেরাপি রোগীর শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসনে কার্যকর।যবিপ্রবি,র ভিসি
অধ্যাপক ড.মো. ইয়ারুল কবির বলেন, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে বিশ্বমানের ফিজিওথেরাপিস্ট হিসেবে গড়ে উঠতে হবে। সভাপতির বক্তব্যে ড. মো. ফিরোজ কবির বলেন,বৈজ্ঞানিক ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ; জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে মানসম্মত পুনর্বাসনসেবা পৌঁছে দিতে বিভাগ কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যশোরের বিশিষ্ট নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সুমন কবীর বলেন,ফিজিওথেরাপি শুধু চিকিৎসা নয়—অসুস্থ মানুষকে আবার স্বাভাবিক জীবন, কর্মক্ষমতা ও আত্মনির্ভরতার পথে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।
