মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর আদালত ভবন সংস্কারে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৫ বার
যশোর জেলা ও দায়রা জজ আদালতের ঐতিহ্যবাহী পুরাতন ভবন সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বরাদ্দের অর্থে পুরাতন আদালত ভবনের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের পাশাপাশি তিনটি এজলাস কক্ষ পুনর্নির্মাণ করা হবে। এতে বিচারিক কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর জানান,দীর্ঘদিন ধরে আইনজীবীরা ভবনটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। দাবি পূরণ হতে যাওয়ায় তিনি আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংস্কারের মাধ্যমে আদালতের ঐতিহ্যবাহী স্থাপত্যিক গুরুত্ব সংরক্ষণের পাশাপাশি বিচারিক কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *