মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

গাজীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নতুন এসপি

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১১ বার

শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- ​গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

​মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও যানজটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

​সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পুলিশের কার্যক্রমে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন।

​তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নবাগত এসপি।

​সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

​সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বিপিএমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *