মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চিরকুট লিখে আত্মহত্যা করলো তরুণী 

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৬ বার
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।
মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, সবাই আমারে মাফ করি দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা।
পরিবার সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজ কক্ষে যায় জেসি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ নিচে নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় জানান, পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *