মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের PAJERO জীপ গাড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল উপজেলাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানস্থ বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন  ১/ শাহ আলম (৩৮), পিতা-মোঃ ছাদ মিয়া, সাং-খোশবাস, থানা-শ্রীমঙ্গল; ২/ সালাউদ্দিন (২৯), পিতা-মৃত ইসমাইল আলী, মাতা-লেবু বেগম, সাং-বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়), থানা-কুলাউড়া; এবং ৩/ মোঃ আলী হোসেন (৩৯), পিতা-মোঃ আঃ করিম, সাং-শংকরসেনা (শিববাড়ী), থানা-শ্রীমঙ্গল,মৌলভীবাজার।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের PAJERO জীপ গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন অবস্থায় আদালতে রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *