মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নান্দাইল সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৬ বার

ময়মনসিংহের- নান্দাইল সদর প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নান্দাইল সদর প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. তৌহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক পদে মো. আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি জনাব মোখলেসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এনামুল হক বাবুল সভাপতি প্রেস ক্লাব নান্দাইল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবিউল নেওয়াজ ফরাজী ও দিনকালের সাংবাদিক এবিএম খছরু।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. এনায়েত করিম ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ.টি.এম. হুমায়ুন কাদির ও মো. সায়েদুর রহমান ফারুক।

 

নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নান্দাইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *