মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার

ফুলবাড়ী (দিনাজপুর প্রতিনিধি:- বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপি এলাকার বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদকের ভয়াল আগ্রসন থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং খেলাধুলার সামগ্রী বিতরণ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকের ভয়াল আগ্রসন থেকে যুব সমাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি কর্তৃক সীমান্ত এলাকায় অবস্থিত বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপদেশ প্রদান করা হয়।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে ব্যাটালিয়ন অধিনায়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন বর্তমানে সামাজিক স্থিতিশীলতা, পারিবারিক বন্ধন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গভীর সংকট তৈরি করেছে। মাদকের বিষাক্ত ছোঁয়া কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। এছাড়াও, তিনি মাদকের ক্রয়-বিক্রয়, পাচার বা মাদকসেবীদের তথ্য জানতে পারলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার বিষয়ে দিকনিদের্শনা প্রদান করেন।

উক্ত সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) বলেন ছাত্রছাত্রীদের সার্বিক মানসিক ও শারীরিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। পরিশেষে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে অধিনায়ক কর্তৃক তাদেরকে জার্সিসহ ক্রীকেট খেলার সকল সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও স্থানীয় যুব সমাজকে মাদকের ভয়াল আগ্রসন থেকে মুক্ত রাখার লক্ষ্যে *বড়গ্রাম এলাকার ‘‘সবুজ সংঘ’’ ক্লাবের সদস্যদের ভলিবলসহ ও ভলিবল খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *