মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৬ বার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে স্থানীয় সচেতন নাগরিক ও উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে গত, ৯ সেপ্টেম্বর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মজিবুর রহমানের বদলির আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে একই পদে বহাল রাখার দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেছে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরাম।
ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো ওই আবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনের ২৪ নম্বর ক্রমিকে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে উপজেলার সাধারণ মানুষ, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মজিবুর রহমান রাণীশংকৈল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠা, সাহসিকতা ও দূরদর্শিতার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি যোগদানের পর থেকে উপজেলার ভূমি ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন এবং ৮টি ইউনিয়নে সরকারের বিভিন্ন জনবান্ধব নীতি ও ভূমি সেবা অত্যন্ত সচেতন ও সততার সাথে বাস্তবায়ন করে যাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল একটি সীমান্ত সংলগ্ন (বর্ডার সংক্রান্ত) উপজেলা হওয়ায় এখানে মাদকের প্রাদুর্ভাব, মাদকাসক্ত মানুষের সংখ্যা এবং মাদক বাজারজাতকরণের প্রবণতা তুলনামূলকভাবে অনেক বেশি। এই চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলায় সহকারী কমিশনার (ভূমি) জনাব মজিবুর রহমান অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন জনবহুল এলাকায়ও বিভিন্ন স্থানে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এবং মোবাইল কোর্ট পরিচালনায় বিশেষ দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনেছেন, যা মাদক নির্মূলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাণীশংকৈল উপজেলার বুক চিরে বয়ে চলা নদী ও প্রাকৃতিক জলাধার রক্ষায় এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কঠোরভাবে বন্ধে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রেখেছেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে তিনি অনন্য সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দালালচক্রের দৌরাত্ম্য নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
বর্তমানে রাণীশংকৈল উপজেলাতে নিয়মিত কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত নেই। যদিও নিয়মিত ইউএনও নিয়োগের জন্য ইতিপূর্বে আবেদন জানানো হয়েছে, অদ্যাবধি তা কার্যকর হয়নি। এমতাবস্থায়, সহকারী কমিশনার (ভূমি) জনাব মজিবুর রহমানকে এসিল্যান্ড পদে বহাল রাখা হলে তাঁর মাধ্যমে উপজেলার সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা অক্ষুণ্ণ থাকবে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, রাণীশংকৈলে দায়িত্ব পালনকালে মজিবুর রহমান সততা, নিষ্ঠা, সাহসিকতা ও দক্ষতার সঙ্গে ভূমি ব্যবস্থাপনা ও জনসেবা কার্যক্রম পরিচালনা করেছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো, দালালচক্রের দৌরাত্ম্য প্রতিরোধ এবং ভূমি সেবা সহজীকরণে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন বলে দাবি করা হয়।
উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলা উন্নয়ন ফোরামের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য যে, গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মজিবুর রহমানকে রাজশাহী বিভাগে বদলি করা হয়েছে। তাঁর এই বদলির আদেশে অত্র উপজেলার সাধারণ মানুষ, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভের সৃষ্টি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *