মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শার্শায় যুবদলনেতা শহিদের পদ অব্যাহতির প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৩ বার

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

এসময় উপজেলা পরিষদের সামনে দীর্ঘ ১ ঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসুচি পালন করে। অবস্থান কর্মসুচি শেষে যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শার্শা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির প্রধান দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহিদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা নেতাকে এভাবে অব্যাহতি দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তারা দলের সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *