বাগেরহাটে ‘জার্নালিষ্ট প্রটেক্ট কমিটি’র পরিচিতি ও মতবিনিময় সভা
বাগেরহাটে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এর বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটি’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেলা জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে ও জার্নালিস্ট প্রটেক্ট কমিটির স্থায়ী সদস্য মোঃ ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জার্নালিস্ট প্রটেক্ট কমিটির স্থায়ী সদস্য এম হেদায়েত হোসাইন লিটন, স্থায়ী সদস্য সহ-সভাপতি এস এম রাজ, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু।
এ সময় উপস্থিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আলি আকবর টুটুল, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার অর্থ সম্পাদক আমিরুল হক বাবু সহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা।
এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পেশার মর্যাদা ও নিরাপত্তা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সরকার সহ সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে বাগেরহাট জেলার ২ জন সাংবাদিককে রেসকিউ টিমের সদস্য ঘোষণা করে তাদেরকে অ্যাপ্রোন প্রদান করা হয়।
