মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ঢাকার বার্তা মোদির কাছে তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

বুধবার, ১২ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

বাংলাদেশের দাবি দিল্লীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর দিল্লিতে গিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন তিনি। দুই দেশের একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে এ তথ্য।

তারা বলছেন, দুই দেশের সম্পর্কের পথে থাকা কয়েকটি সংবেদনশীল বিষয়ও আজকের আলোচনায় উঠে এসেছে। ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী মোদির দিকনির্দেশনা অনুযায়ী সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা বাংলাদেশকে জানাবেন দীনেশ ত্রিবেদী।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হাইকমিশনার ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে তার দিকনির্দেশনা চেয়েছেন। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে ‘গঠনমূলক ও জনগণকেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে কী করা উচিত, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ চেয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ভারতের পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী। তাদের মধ্যে আলোচনা চলে প্রায় এক ঘণ্টা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় ‘সহায়ক পরিবেশ’ (ইনেবলিং এনভায়রনমেন্ট) তৈরির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেন। সূত্র-চ্যানেল 24

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *